অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট খেলা হচ্ছে না ডি জর্জির
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না টনি ডি জর্জির। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন এই প্রোটিয়া ব্যাটার। ডারবানে আগামী শুক্রবার (৯ অক্টোবর) থেকে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম টেস্ট। গত দুই মাসে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়া দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার ডি জর্জি। এর আগে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টম্যান ও কোয়েনা মাফাকাও একই ধরনের চোটে পড়েছেন।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ২০:৪৮