সেশনের শুরুতেই তাইজুলের বিদায়
গতকাল (৯ অক্টোবর) দারুণ শুরুর পরও দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ১২৪ রানের উদ্বোধনী জুটির পরও মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ দিন শেষ করেছিল ৩১৭ রান তুলে। নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪) দিন শেষ করেছিল। আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বলের সামনে উইকেট হারাল বাংলাদেশ। মোহাম্মদ সালেমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তাইজুল ইসলাম।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২:৩৬