ভারতে থানার ভেতরে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ সদস্য বরখাস্ত
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ওই থানার ১৫ পুলিশ সদস্যের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তসহ তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৫:২৩