বোলার হান্টে নজর কাড়লেন হারিস রউফের অ্যাকশনে বোলিং করা কাউসার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিসিবির বোলার হান্টের। ২৫ হাজারেরও বেশি তরুণ-তরুণীর অংশগ্রহণের পর, চূড়ান্ত পর্ব থেকে বিজয়ী হয়েছেন ২১ জন বোলার। যাদের পরিচর্যা করবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। তাদের মধ্যে নজর কেড়েছেন কাউসার মাহমুদ। তার গতি ও বোলিং অ্যাকশন দেখে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও তালহা জুবায়ের প্রশংসা করেছেন তার।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৫:৩৫