
৫০ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে নেমেই ৭ গোল বেলিংহ্যামের বাবার
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিসিবির বোলার হান্টের। ২৫ হাজারেরও বেশি তরুণ-তরুণীর অংশগ্রহণের পর, চূড়ান্ত পর্ব থেকে বিজয়ী হয়েছেন ২১ জন বোলার। যাদের পরিচর্যা করবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। তাদের মধ্যে নজর কেড়েছেন কাউসার মাহমুদ। তার গতি ও বোলিং অ্যাকশন দেখে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও তালহা জুবায়ের প্রশংসা করেছেন তার।
দীর্ঘ ৫০ দিন, ৯টি ভেন্যু, ২৫ হাজার স্বপ্নবাজ তরুন-তরুনী আর ৫ জন কোচ। হার না মানা সব গল্প পেছনে ফেলে, মিরপুরের হোম অফ ক্রিকেটে চূড়ান্ত অংশগ্রহণ। বিজয়ীদের মধ্যে একজন পাবনার ছেলে কাউসার মাহমুদ। পাকিস্তানের পেসার হারিস রউফের অ্যাকশনে বলে করে নজর কেড়েছেন সবার।
কাউসার মাহমুদ বলেছেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই অন্য বোলারদের বোলিং দেখেই তিনি শিখেছেন। সকলেই তাকে হারিস রউফের মতো বলেছেন। তবে কাউসার এটাও বলেছেন কখন নিজের উপর চাপ নেননি যে তার এখানে টিকতেই হবে।
এদিকে কাউসার এটাও বলেছেন, তার বোলিং দেখে মুগ্ধ কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে বলের লেন্থ পরিবর্তন করতে বলেছিলেন।
বিজয়ী ২১ জন সুযোগ পাবেন বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটে। যেখানে জাতীয় দলের আদলে কোচিং, মেডিকেল ও পারফরম্যান্স বিভাগের অধীনে চলবে তাদের প্রশিক্ষণ।