অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের বদলি ও পদায়ন শুরু
অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম দফায় ৯৫ জন চিকিৎসককে অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩:১০