সোবহানার সেঞ্চুরির পরও লড়াইয়ে ব্যর্থ বাংলাদেশ
মাত্র ৮ রানে ৩ উইকেট হারানোর পর সোবহানা মুস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ানো। প্রথম বাংলাদেশি নারী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার সেঞ্চুরির পরও লড়াই হলো একপেশে। জর্জিয়া ভোলের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে ফোবে লিচফিল্ডের অর্ধশতকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৭:৬