প্রধানমন্ত্রীর নজরে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনির সবুজায়ন, পরিদর্শনে পরিবেশমন্ত্রী
ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনির ছোট্ট রাস্তার দুই পাশের সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নজর কেড়েছে প্রধানমন্ত্রীর। একটি ছবি দেখে কলোনিবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি সরেজমিনে দেখতে এবং এ ধরনের উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দেয়ার সম্ভাবনা যাচাই করতে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাঁশবাড়ি কলোনি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬