একই বিসিএস, পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ শিক্ষা ক্যাডারে
একই বিসিএস ব্যাচের অন্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারে অনেক কর্মকর্তা বছরের পর বছর প্রভাষক পদে আটকে রয়েছেন বলে অভিযোগ করেছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। দীর্ঘদিনের পদোন্নতি জট ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে গত ২৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২:৩৮