‘ফ্যাসিবাদের ষড়যন্ত্র’ প্রতিহত করে কারখানা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: শ্রমমন্ত্রী
ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এই অস্থিতিশীল পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। পাশাপাশি যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:২১