সেন্টমার্টিনে শিক্ষায় ধস, স্বাস্থ্যসেবায় হাহাকার
পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার বয়সী প্রায় ৪ হাজার শিশুর মধ্যে নিয়মিত পড়াশোনা করছে মাত্র ৭২৯ জন। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের দাবি, গত দুই বছরে দ্বীপে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবাও। এতে দ্বীপের শিশুদের ভবিষ্যৎ এবং বাসিন্দাদের মৌলিক সেবা পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২০:১০