
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২১:৭

সেন্টমার্টিনে ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
কক্সবাজারের সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) শনিবার ভোরে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলার জব্দ করা হয়। জব্দ করা ট্রলারে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা ট্রলিং ট্রলার, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সাব্বির আলম সুজন।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।