অটোরিকশাচালক হত্যা: ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেফতার ৪
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমান হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আট ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অটোরিকশার চারটি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭