
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৩:২৮

প্রতীকী ছবি। সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে একটি অটোরিকশার ভেতর ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া মোড়ে অটোরিকশার ভেতর ঘুমিয়ে ছিলেন চালক শরিফুল ইসলাম। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান তিনি।
পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘শরিফুল ইসলাম নামে ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
প্রাসঙ্গিক: