বিধবার টিপসই নিয়ে ভুয়া কাবিননামা, ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেয়ার নামে এক বিধবা মহিলার টিপসই নিয়ে এফিডেভিট ও ভুয়া কাবিননামা তৈরি অভিযোগে দুই জনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আছিয়া বেগম বাদী হয়ে আব্দুস ছাত্তার ও আব্দুস কদ্দুছকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। শুক্রবার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬