নিষেধাজ্ঞা শেষ হতেই ইলিশ বোঝাই শত শত ট্রলার ঘাটে!
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই সমুদ্র থেকে ইলিশবোঝাই ট্রলার ফিরছে ঘাটে। পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নামছে টনকে টন মাছ। তবে এসব ইলিশের বড় একটি অংশ পচা কিংবা অর্ধপচা। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার মধ্যেই প্রশাসনকে ম্যানেজ করে সমুদ্রে মাছ শিকার করেছেন তারা। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান আর বরফ সংকটে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ইলিশ।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৭:৪৩