ট্রেনে পাথর ছুড়লেই শনাক্ত করবে ক্যামেরা
বারবার প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়েও বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ। এতে আহত হচ্ছেন যাত্রী এবং ভাঙছে ট্রেনের জানালার কাচ। রেলওয়ের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে এই রুটে ৫০টিরও বেশি পাথর নিক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই প্রাণঘাতী অপরাধ প্রতিরোধে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। পরীক্ষামূলকভাবে ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনে স্থাপন করা হয়েছে তিনটি সিসিটিভি ক্যামেরা।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০:২৭