রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে গত ৮ মে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের রাজু মাতবর (২৮) নামে এক যুবক। দেশটির একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা থাকলেও পাঠানো হয় রাশিয়ান সেনাবাহিনীতে। এরপর ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় তাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজুর মৃত্যুর খবর।
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৭:৩৩