নিয়োগ জালিয়াতিবিদ্যালয়টি যেন এক পারিবারিক প্রতিষ্ঠান!
প্রধান শিক্ষক, দুই সহকারী শিক্ষক, কর্মচারীসহ ১৬ সদস্যের মধ্যে ৯ জনই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য ও স্বজন। বিদ্যালয় তো নয়, এ যেন এক পারিবারিক প্রতিষ্ঠান। তবে, বিপত্তি বেধেছে সম্প্রতি দুই শিক্ষিকার (প্রধান শিক্ষকের স্ত্রী ও ভাইয়ের স্ত্রী) এমপিওভুক্তির আবেদন করতে গিয়ে নিয়োগ জালিয়াতি সামনে আসায়। নিয়োগ পরীক্ষার ফলাফলপত্রে জাল করা হয়েছে সরকারি দুই কর্মকর্তার স্বাক্ষর। তদন্তেও মিলেছে জালিয়াতির প্রমাণ। এমন ঘটনা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:১৪