সব বিক্রি করে বিয়ের স্বপ্ন, ১২০০ মাইল পাড়ি দিয়ে জানলেন সেই নারী ‘এআই’!
ব্রাজিলে জেসিকা অলিভেইরা নামে এক নারীর প্রেমে পড়ে তাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন ৪৯ বছর বয়সি এডিমার মার্টিন্স। সেই স্বপ্ন পূরণে নিজের সব সম্পদ বিক্রি করে প্রায় ১ হাজার ২০০ মাইল (১৯৩১ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে পৌঁছান তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, যে নারীকে জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। ওই নারী আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪২