
ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬

ফ্লাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো। বুধবার (২৮ অক্টোবর) ব্রাজিল ছেড়ে মায়ামিতে পৌঁছান তিনি।
ফ্লাভিও বলসোনারো অভিযোগ করেছেন, দেশটির সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তাকে নির্বাচনী অভ্যুত্থানের শিকার করেছেন। তবে ওই নির্বাচনে ৪০ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন লুলা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সুপ্রিম কোর্টের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ মানতে অস্বীকৃতি জানান ফ্লাভিও বলসোনারো।
যুক্তরাষ্ট্রে পৌঁছে সেখানে যেতে সহায়তা করার জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ধন্যবাদ জানান ফ্লাভিও। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের প্রবেশের ভিসা দেয়া এবং স্বাগত জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শেয়ার করা এক খোলা চিঠিতে প্রথমে নিজেকে ব্রাজিলের ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ ঘোষণা করেন বলসোনারো। পরে সেই পোস্ট মুছে দিয়ে সংশোধিত আরেকটি চিঠি প্রকাশ করেন তিনি। সেখানে নিজেকে ব্রাজিলের প্রকৃত নেতা দাবি করেন।
চিঠিতে তিনি বলেন, ‘আমি শুধু আমার ৬ কোটি ভোটারকেই নয়, ব্রাজিলের জনগণকেও বলতে চাই, আমিই নেতা। আর যারা ব্রাজিলের নির্বাচন চুরি করেছে, সেই অপরাধীরা একটি অপরাধী চক্রের অংশ, যারা দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে।’
ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন। গত রোববার দ্বিতীয় দফার ভোটে নাটকীয় জয়ের মধ্য দিয়ে তিনি ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ব্রাজিলের ফেডারেল নির্বাচনী আদালত, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বলসোনারোর নিজ দলও লুলার বিজয়কে স্বীকৃতি দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) খবর পাওয়া যায়, একদিন আগে অর্থপাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে তার পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেন। তবে বলসোনারো কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো প্রথমে নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং ফল বাতিলের উদ্যোগ নেয়ার কথা বলেন। তবে তার দল সোমবার এক বিবৃতিতে জানায়, তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। ওই নির্বাচনে রক্ষণশীল এই প্রার্থী ৪৪ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন।
সূত্র: রয়টার্স