প্রথমবারের মতো সাফে থাকছে ভিএআর প্রযুক্তি
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত করা হচ্ছে ভিডিও অ্যাসিসটেন্স রেফারি (ভিএআর) । টুর্নামেন্টের প্রথম থেকে সম্ভব না হলেও সেমিফাইনাল এবং ফাইনালে এই প্রযুক্তি যুক্ত করা হবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবলের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সাফে ভারতের অংশগ্রহন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা উড়িয়ে দিয়ে কাট্টেল জানান, নির্ধারিত সময়েই আসবে টিম ইন্ডিয়া।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৭