
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:৭

ভিএআর এখন ফুটবলের অতি ব্যবহৃত প্রযুক্তি। ছবি: উইকিমিডিয়া কমনস
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত করা হচ্ছে ভিডিও অ্যাসিসটেন্স রেফারি (ভিএআর) । টুর্নামেন্টের প্রথম থেকে সম্ভব না হলেও সেমিফাইনাল এবং ফাইনালে এই প্রযুক্তি যুক্ত করা হবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবলের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সাফে ভারতের অংশগ্রহন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা উড়িয়ে দিয়ে কাট্টেল জানান, নির্ধারিত সময়েই আসবে টিম ইন্ডিয়া।
ভিএআর ছাড়া আধুনিক ফুটবলের কোনো টুর্নামেন্টের কথা ভাবাই কঠিন। ভুল ত্রুটি-সংশোধন এবং মাঠের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার উপযুক্ত সমাধানে বিকল্প নেই ভিএআরের। যদিও ক্ষেত্র বিশেষে এই প্রযুক্তির কিছু বিষয় নিয়ে আছে বিতর্ক। এবার এই প্রযুক্তির সাক্ষী হতে যাচ্ছে সাউথ এশিয়ার ফুটবল।
এরই মধ্যে ভিএআর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সব কার্যক্রম গুছিয়ে এনেছে সাফ। দু একদিনের মধ্যেই হয়ে যাবে আনুষ্ঠনিক চুক্তি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পরীক্ষামূলকভাবে ভার প্রযুক্তি ব্যবহার করবেন সংশ্লিষ্টরা। তবে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল এবং ফাইনাল থেকে ভিডিও অ্যাসিসটেন্স রেফারির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন ম্যাচ অফিসিয়ালরা।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, 'আমরা সব কার্যক্রম গুছিয়ে এনেছি। দুই একদিনের মধ্যেই ভিএআর সরবরাহকারি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে। প্রথমবারের মতো সাফে দেখা যাবে ভিডিও অ্যাসিসটেন্স রেফারি। তবে আমরা সবগুলো ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। সেমিফাইনাল এবং ফাইনালে ভার ব্যবহার করা হবে তা নিশ্চিত।'
এদিকে, গত কয়েকদিন ধরে গুঞ্জন আসন্ন সাফ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে ভারত। টুর্নামেন্ট চলকালীন ফিফা উইন্ডোতে টিম ইন্ডিয়া ম্যাচ খেলতে যাবে নিউজিল্যান্ড। বাংলাদেশে পাঠানো হতে পারে অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু ফলাফল বিপর্যয়ের আশঙ্কা থেকেই নাকি শেষ পর্যন্ত সাফে না খেলার পক্ষে অল ইন্ডিয়া ফুটবল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সাফ সাধারণ সম্পাদকের দাবি ভারত আসবে নির্ধারিত সময়েই।
কাট্টেল বলেন, 'আমি আসলে বুঝতে পারছি না এই খবর কারা ছড়ালো। কারণ এর কোন ভিত্তি নেই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তারা কখনোই বলেনি ভারত সাফ খেলতে আসবে না। তবে এটা ঠিক ফিফা উইন্ডোতে তাদের মূল দল নিউজিল্যান্ড খেলতে যাবে। সাফের জন্য তারা বিকল্প দলও তৈরি রেখেছে। সুতরাং ভারত আসছে এবং তা নির্ধারিত সময়েই।'
আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে সাফের টিকিট বিক্রি কার্যক্রম। তবে সরাসরি সাউথ এশিয়ান ফুটবল টিকিট বিক্রি না করে ছেড়ে দিয়েছে একটি অনলাইন প্লাটফর্মের কাছে। সাফের ম্যাচ দেখতে গুনতে হবে সর্বনিম্ন ১ হাজার টাকা।