
আলপনা বেগম সময় টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকতায় যুক্ত রয়েছেন এবং বর্তমানে নেত্রকোনা জেলা রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ২০০৯ সালে তৃণমূল সাংবাদিকতায় তিনি ‘আর্টিকেল নাইনটিন’ ও ‘ম্যাস লাইন মিডিয়া সেন্টার’ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি এমআরডিআই, পিআইবি, বিবিসি ও ইউনিসেফসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুসন্ধানী সাংবাদিকতা, মানবাধিকার ও শিশুশ্রম বিষয়ে প্রশিক্ষণ ও ফেলোশিপ লাভ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সুজনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।