ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হচ্ছে: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই অন্যান্য নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় কমিশন। শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইসি কাজ করছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২:৩২