
টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশের মামলা, সহকারী ম্যানেজার গ্রেফতার
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২২:১

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসরারটেক বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানা-সংলগ্ন এলাকার ওই বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বড় কয়ের নাসরারটেক বিলে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে স্কুল ড্রেস থাকায় পরিচয় শনাক্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গাজীপুর সদর উপজেলার আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানান, বিল থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।