
টাঙ্গাইলে হরিজন পল্লিতে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২১:১৯

আড়াইহাজার থানা পুলিশ ঘরের ভেতর থেকে উদ্ধার করে মরদেহটি। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর নাদিম আকন্দ নামে ডাইং কারখানার এক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তিনি একটি ডাইং কারখানায় কাজ করতেন এবং পরিবার নিয়ে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী খাদিজার পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো এবং তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে নাদিমের স্ত্রী খাদিজা হাকিম নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে স্থানীয় বাতেন মিয়ার বাড়িতে ঘর ভাড়া নেন। এ নিয়ে নাদিম ও খাদিজার মধ্যে ঝগড়াও হয়।
গত বুধবার (১৪ অক্টোবর) নাদিম নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও নাদিমের কোনো হদিস পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার বাড়িতে খাদিজার ভাড়া নেয়া বন্ধ ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করলে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ নাদিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের দুজনের ঝগড়ার এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। নিখোঁজের দুদিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে খাদিজার অভিযুক্ত পরকীয়া প্রেমিক হাকিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।