
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
প্রতিবেদক, জামালপুর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৭

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
গ্যাসের চাপ কম থাকায় জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানার উৎপাদন বন্ধ করা হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগের প্রধান ফজলুল হক।
তিনি জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত গ্যাস সরবরাহ না থাকায় আজ ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।
এর আগে, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুইদিনের মাথা ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর গত শুক্রবার কারিগরি ত্রুটি সমধান করে পুনরায় উৎপাদনে ফিরলেও পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আবারো উৎপাদন বন্ধ হয়।
পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুইদিন মোট এক হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে বলে জানান ফজলুল হক।