
কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:৪

দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবির টহল
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি দুর্গম এলাকায় গত দুই-তিন ধরে রাতের আধারে পুশইন প্রচেষ্টা চলছে। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে ব্যর্থ হচ্ছে বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৫ অক্টোবর) বিজিবি-৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিএসএফ বিপুল সংখ্যক নারী-পুরুষ ধরে এনে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো করে রেখেছে।
পুশইনের চেষ্টা বুঝে স্থানীয়দের সঙ্গে নিয়ে টহল দিচ্ছে বিজিবি, জানান এই কর্মকর্তা।
একইসঙ্গে, বিজিবির লোকবলও বাড়ানো হয়েছে।