
হিলিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২

গ্রেফতারের প্রতীকী ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে সবশেষ ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, ১টি ক্যার্ভাডভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইলফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।