
৫ মাসের মেয়েকে বাঁচাতে অসহায় বাবার আকুতি
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২০:১

ফতুল্লায় মাদ্রাসায় আগুনে দগ্ধরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন ৮৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ দগ্ধ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা তুলনামূলক বেশি গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
প্রাসঙ্গিক: