
ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান
বাংলাদেশ
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭

গণপিটুনির প্রতীকী ছবি
নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। এ ছাড়া, রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে গণপিটুনি দিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে দুবৃত্তরা ঢাকা-রাজশাহী বাইপাস সড়কের টেক্সটাইল গেটে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এ ছাড়া, পুঠিয়ায় ট্রাকে আগুন দেয়ার সময় জনতার ধাওয়া খেয়ে শিহাব ও আলা আমিন নামে ছাত্রলীগের ২ কর্মী নাটোরের তকিয়া এলাকায় ঢুকে পড়লে সেখানে থাকা স্থানীয় লোকজন তাদের ধরে পিটিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দেয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ জানান, টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে ট্রাকে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ট্রাকটির বড় ধরনের ক্ষতি হয়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, তকিয়া থেকে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শিহাব ও আলা আমিনকে নাটোরের আদালতে সোর্পদ করা হবে।
প্রাসঙ্গিক: