
হাইকোর্টে জামিন জালিয়াতি, তিন আইনজীবীকে ১৫ দিনের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:৪

বেগম রোকেয়া সরণি অবরোধ করে বিক্ষোভ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
আগারগাঁওয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ সময় কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা।
ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নেন বেগম রোকেয়া সরণিতে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ।
শিক্ষার্থীরা বলেন, বাণিজ্য মেলার মাঠের জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের। তাই সেখানে সচিবালয় স্থানান্তর না করে গবেষণা কেন্দ্র গড়ে তোলার দাবি জানান শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক সড়ক অবরোধ শেষে মিছিল নিয়ে গণপূর্ত কমপ্লেক্সের সামনে যান শিক্ষার্থীরা, দাহ করেন প্রতিষ্ঠানটির কুশপুত্তলিকা।
পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা সচিবালয় ওই স্থানে স্থানান্তরের একটি প্রস্তাব অনুমোদন করে।