
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিইওসহ সংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

নিজেদের ফিরে পেতে আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ট্রাক্টর দিয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অস্থায়ী গেট ও বিভিন্ন স্টল ভাঙচুর করেন তারা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর পর দুপুর ১টা ১০ মিনিটে মেলা প্রাঙ্গণ ছাড়েন তারা।
শিক্ষার্থীদের দাবি, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা তারা মেনে নেবেন না। মাঠটি একসময় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বিভিন্ন কারণে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন মাঠটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
তাদের আরও দাবি, মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। কৃষি গবেষণার কাজে মাঠটি ব্যবহার উপযোগী করতে হবে। পাশাপাশি সেখানে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।
এর আগে, গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশপথের গেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠ পুনরুদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন ও ভাঙচুরের ঘটনায় বিপাকে পড়েছেন মেলায় অংশ নিতে আসা ব্যবসায়ীরা। আগামী ২৮ নভেম্বর মেলা উদ্বোধনের কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার কারণে এখনো কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।