
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৩:৪০

নারায়ণগঞ্জ জেলা কারাগার। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সজীব আহমেদ (২৫) নামে অস্ত্র মামলায় কারাবন্দি এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।
নিহত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ জানায়, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার (৩ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ শহরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন থেকে সজীবের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের ওজন অতিরিক্ত বেশি হওয়ায় শারীরিক অবস্থা খারাপ ছিল। এতে তার উচ্চ রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির সময় বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে হাতেনাতে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে অস্ত্র মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। অস্ত্র মামলা ছাড়াও সজীবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।