
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২:৩

সাংবাদিকের নিহত স্ত্রী ও সন্তান। ফাইল ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও শিশুকন্যাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— অনলাইন পোর্টাল ‘ধারা নিউজ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাদের ৭ বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাতে ঠাকুরগাঁওয়ে প্রমিলা রানীর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত মাহমুদা ও তার শিশুকন্যা আল আকসাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মা ও মেয়ের মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা দেওয়া ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
প্রাসঙ্গিক: