
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩:৩৯

দুর্বৃত্তদের গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেছে।
রাজধানীর শ্যামলীর অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে পালিয়ে যায়। গুলিতে ফার্মেসির সামনের কাচ ভেঙে গেলেও ভেতরে থাকা ব্যক্তিরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টার দিকে হেলমেট পরা দুই ব্যক্তি ফার্মেসির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এ সময় অদূরেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন।
স্থানীয়রা জানান, আগেও দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির মালিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।
দোকানের মালিক রাষ্টনের অভিযোগ, চাঁদা না দেওয়ার কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে। ‘কাইল্লা বাদল’ এবং ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে সম্প্রতি তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাসঙ্গিক: