
ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩৯

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনে (ওআইসি) নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের মধ্যকার সৌজন্য সাক্ষা\
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনে (ওআইসি) নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের মধ্যকার এক সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার প্রসঙ্গ উঠে আসে। সৌদি রাষ্ট্রদূত বলেন, আইসিজে-তে গণহত্যার দায় নির্ধারণে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে।
সাক্ষাৎকালে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় দেশটির প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেন রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এসব হামলায় নিরীহ মানুষের প্রাণহানির পাশাপাশি দুই বাংলাদেশি নাগরিকও নিহত হওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। এই সংকটময় মুহূর্তে সৌদি আরবের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।
দুই দেশের রাষ্ট্রদূত ইরাকের বাগদাদে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম কাউন্সিলের (সিএফএম) আসন্ন বৈঠক নিয়ে আলোচনা করেন। এছাড়া ওআইসির বিভিন্ন ফোরামে বাণিজ্য ও অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও সৌদি আরবের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে তাঁরা একমত পোষণ করেন।