
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২২:২৪

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতর এই গুলির ঘটনা ঘটে।
নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মা সেলিনা বেগম ও স্ত্রী মিমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকত সে। তার বাবা মৃত আব্দুর রশীদ। ১ বছর আগে বিয়ে করে সে। দয়াগঞ্জে অ্যালুমুনিয়াম পাতিল কারখানায় কাজ করত মারুফ।
বিথী আরও জানান, সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে মারুফ। কিছুক্ষণ পর স্ত্রীকে জানিয়ে বাসার বাইরে যায় সে। এরপর তারা জানতে পারেন, ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফের গলার নিচে গুলিবিদ্ধ হয়েছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, এলাকার কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেনি পরিবার।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের গলার নিচে একটি গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।