
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রতিবেদক, সাভার ও গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮

হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করছেন আন্দোলনকারীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুর ও ঢাকার সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। থেমে থেমে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় আন্দোলনে নামার চেষ্টা করেন সামস স্টাইলিং কারখানার শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে তারা বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পরপরই তারা আবার জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।
এলাকায় থেমে থেমে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এতে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন এলাকায় থেমে থেমে শ্রমিক ও পুলিশের সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীরা দুই মহাসড়ক অবরোধ করে রেখেছেন বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় জেলায় ৩১ কারখানা বন্ধ রাখা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন করা হয়েছে।