
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০:২০

প্রতীকী ছবি
রাজধানীর রূপনগরে একটি বাসা থেকে বিথী আক্তার নামে এক নারীর হাত বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিথীকে সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেখা গিয়েছিল। এরপর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
বিথী ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে নিজে থাকার পাশাপাশি সাবলেট হিসেবে আরেক নারীকে রেখেছিলেন। ওই নারীর নাম মেঘা। ঘটনার পর পুলিশ তার খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাস্থলে বিথীর মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। বাড়ির মালিক জানিয়েছেন, বিথীর বাসায় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল। তিনি বাড়ির মালিককে জানিয়েছিলেন, তার স্বামী চট্টগ্রামে চাকরি করেন।
বিথী আক্তার নামে পরিচিত হলেও এলাকায় তিনি আফরিন নামে পরিচিত ছিলেন।
প্রাসঙ্গিক: