
জাপানের ‘ও-সোজি’ মডেলে যাচ্ছে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪:১৫

মিরপুর-১ এলাকার ফুটপাতে ডিএনসিসির অভিযান চলছে। ছবি: সময় সংবাদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী ও গুপ্তরা ছাড়া কেউ ফুটপাতে ব্যাবসার পক্ষে নেই। ফ্যাসিবাদী সরকারের আমল থেকেই সড়ক দখল করে ব্যবসা করছেন হকাররা।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি এসব কথা বলেন।
অভিযানে মিরপুর এলাকায় একের পর এক অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের খবরে মিরপুর-১ নম্বরের প্রধান সড়ক থেকে সরে যান অনেক হকার।
পরে শাহ আলী মার্কেটের কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় সড়ক দখল করে গড়ে ওঠা বাজার ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ করা হয়।
ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, অভিযানে বাধা দিতে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছেন। তবে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলার ঘোষণা দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রত্যেকটি জায়গায় একে একে উচ্ছেদ অভিযান হবে। ১০ নম্বরের মতো ১ নম্বরকে হাটা ও চলাচলের উপযোগী করবো। কেউ যদি আবার বসতে চায় ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, হাটার রাস্তা সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়া আমার নৈতিক দায়িত্ব। যতদিন দায়িত্ব পালন করবো ঢাকা শহরকে গ্রিন এবং ক্লিন করতে চাই। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি।