
মধ্যরাতে শুরু জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বেতন ও মজুরি বাড়ানোর দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি কারখানার শ্রমিকরা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কারখানা কর্তৃপক্ষ ১৮টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করেছেন।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ থাকায় দুর্ভোগে হাজারো যাত্রী ও চালক। দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝানোর চেষ্টা করা হয়। শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বর্তমানে পুলিশ শ্রমিকের মধ্যে উত্তেজনা চলছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।