
মধ্যরাতে শুরু জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

কক্সবাজারে ‘রানফরপিস’ সংহতি দৌড়ে মানুষজন। ছবি: সময় সংবাদ
সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্রসৈকতে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘রানফরপিস’ শীর্ষক সংহতি দৌড়। শনিবার (৩১ অক্টোবর) ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও যুব নেটওয়ার্কের সদস্যসহ বিভিন্ন বয়সের ৪০০-এর বেশি মানুষ অংশ নেন।
শনিবার সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়। নির্ধারিত রুট অনুযায়ী অংশগ্রহণকারীরা লাবণী বিচ পয়েন্ট থেকে রওনা হয়ে হলিডে মোড়, ঘুনগাছতলা ও নতুন ব্রিজ ঘুরে পুনরায় লাবণী বিচ পয়েন্টে এসে দৌড় শেষ করেন।
এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্রীড়া কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সামাজিক বিভেদ ভুলে মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক আস্থা গড়ে তোলার এক কার্যকর মাধ্যম হিসেবে এই দৌড় ভূমিকা রাখবে।
দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। নারী ও পুরুষ বিভাগে প্রথম তিনজন বিজয়ীকে যথাক্রমে আর্থিক পুরস্কার ও স্বীকৃতি সনদ দেয়া হয়। নারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পুরস্কার জিতেছেন যথাক্রমে- বিপাশা আনোয়ার, নুসরাত জাহান ও ভিওলি তুগাদে হোসেইন।
পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীরা হলেন যথাক্রমে- আশরাফুল আলম, আলেক্স পারভেজ পলাশ ও জাকির হোসেন। পাশাপাশি উভয় বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা শান্তির বার্তা ছড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি সবাইকে সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।
এ সময় রানফরপিসের চেতনা সমাজজুড়ে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন একশনএইড বাংলাদেশ-এর হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম। শান্তি ও সামাজিক সংহতি গড়ে তুলতে সব অংশীজনকে তরুণদের ক্ষমতায়িত করার বিষয়ে গুরুত্বারোপ করেন একশনএইড বাংলাদেশ-এর ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান।
এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ-এর হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ; শেডের উপপরিচালক আবদুল মান্নান এবং এবং এমবোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইনজামামুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।