
নড়াইলে প্রকৌশলীর বাড়িতে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:১৩

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়েছেন।
এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
এদিকে, আশুলিয়া-গাজীপুর শিল্পাঞ্চল থেকেও একই দাবিতে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের খবর মিলেছে।
এর আগে, শনিবারও মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তাদের আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হয়।