
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিন ছুটি মিলবে শিক্ষাপ্রতিষ্ঠানে
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার শুরু হচ্ছে পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আবেদনপ্রক্রিয়া পুরোপুরি অনলাইনে সম্পন্ন করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। শিক্ষার্থী যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত পদ্ধতি আবেদন পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে। শেষ ধাপে ফি পরিশোধ শেষে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেয়ার পরও চাইলে নতুন বিষয় যুক্ত করা যাবে। এ ক্ষেত্রে একই প্রক্রিয়ায় আবেদন করতে হবে, তবে নতুন করে মোবাইল নম্বর দেয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় পরিবর্তন করা যাবে। তবে একবার ফি পরিশোধ করা হয়ে গেলে আবেদন করা বিষয় আর বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরত দেয়া হবে না।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া প্রত্যাশিত ফল না পাওয়ায় বিশালসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।