
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৬

ফেসবুকে মৃত্যু শঙ্কা প্রকাশের একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরাফিল নামে একব্যক্তি।
‘প্রতিদিন কত আপনজন ও পরিচিতজনের মৃত্যুর সংবাদ পাই-আমি যে কখন মরি।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জীবনের অনিশ্চয়তা নিয়ে এমন আবেগঘন স্ট্যাটাস দেওয়ার মাত্র একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) নামে একব্যক্তি।
শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস উল্টে তিনি ও এক শিক্ষিকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল তিশা পরিবহনের বাসে করে কক্সবাজারে আনন্দভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিল কুমিল্লার স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার ছিলেন। তিনি ওই মাদ্রাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী। দুর্ঘটনায় নিহত অপরজন একই মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধারকাজ পরিচালনা করে।
প্রাসঙ্গিক:
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, প্রশাসনের অনুমতি ছাড়াই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ দিন থাকা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনও জানান, শিক্ষা সফরের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে তার কথা হয়েছে।