
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৫

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া বসতঘর। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে ধাক্কা দেয়। এতে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চালক এবং ট্রাক পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাসঙ্গিক: