
স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০

ফাইল ছবি
আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানি করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দর্জি বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরে ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্টের রায়ে আটজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং দুজনকে খালাস দেওয়া হয়।
এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আপিল করা দুজনও খালাস পান।