
কাওয়ালি সন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’ ৭ নভেম্বর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৬

কলম্বিয়ান র্যাপার চেলো হপ। ছবি: সংগৃহীত
কলম্বিয়ার জনপ্রিয় র্যাপার চেলো হপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংগীত পরিবেশনের সময় এক দর্শক তার হাতে ইসরাইলের পতাকা তুলে দিলে সেটি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান এই গায়িকা।
এরপর লাথি দিয়ে পতাকাটি সরিয়ে দেন তিনি। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে।
তবে ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছিলেন চেলো হপ। এ সময় এক দর্শক তার দিকে ইসরাইলের পতাকা এগিয়ে দেন। পতাকাটি হাতে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়াতে দেখা যায় তাকে।
পারফরম্যান্সের সময় ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগানও দেন তিনি। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী চেলো হপের প্রতি সমর্থন জানিয়েছেন।
তাদের অনেকে তার এই আচরণকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে দেখছেন। তবে ঘটনাটিকে ঘিরে সবার প্রতিক্রিয়া এক নয়।
সূত্র: রয়া নিউজ